সততা সবথেকে বেশি মূল্যবান! নাম না করে কি যীশুর বিশ্বাসভঙ্গের দিকেই আঙুল তুললেন নীলাঞ্জনা?

এই মুহূর্তে নীলাঞ্জনার জীবন আবর্তিত হচ্ছে দুই মেয়েকে ঘিরে। তবে বড় মেয়ে সারাই যেন নীলাঞ্জনার ভরসা জায়গা, আশ্রয়। এদিকে যীশুর থেকে আলাদা থাকতে শুরু করে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তিনি। আর তাই নিয়েই আলোচনা চলছে। দুই মেয়েকে নিয়ে আপাতত যীশুকে ছেড়ে একাই থাকছেন নীলাঞ্জনা। বড় মেয়েও সব রকম ভাবে রয়েছেন মায়ের পাশে।

সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় নীলাঞ্জনা। প্রায়ই কোনও না কোনও পোস্ট করে চলেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়।এদিকে দুজনের বিচ্ছেদের খবরে সোশ্যাল মিডিয়া এখন সরগরম খবরে। একসময়ের আইডিয়াল কাপল যীশু এবং নীলাঞ্জনা এখন বিচ্ছেদের পথে। বিভিন্ন অনুষ্ঠানও কাটছে একে অপরকে ছাড়াই। এবার সোশ্যাল মিডিয়ায় আরও এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা।

সুস্মিতা সেনের একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেছেন নীলাঞ্জনা। সেখানে বিশ্ব সুন্দরী বলছেন, “আমার কাছে সততাই বল সম্মান। এটার সঙ্গে আমি সমঝোতা করতে পারব না। কোনোভাবেই না। আর যখন এটাই থাকে না, তখন আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না”।

এই পোস্ট শেয়ার করে তাতে ক্যাপশনে নীলাঞ্জনা পাল্টা লিখেছেন, “সততাই হল সম্মান। আর সেটা যে কোনো কিছুর থেকে বেশি মূল্যবান”। এর আগে একাধিকবার বিশ্বাসভঙ্গের কথা দেখা গিয়েছে নীলাঞ্জনার ইনস্টা স্টোরিতে।

দিওয়ালিও স্বামীকে ছাড়াই মেয়েদেরকে নিয়েই পালন করেছেন নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোডও করেছেন তিনি। ইতিমধ্যেই মা-বাবার অশান্তির মাঝে বাবাকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করেছে বড় মেয়ে সারা। মাকে সমর্থন করে নীলাঞ্জনার পাশেই দাঁড়িয়েছে সে। আপাতত মুম্বইতে থাকছেন যীশু সেনগুপ্ত।

The post সততা সবথেকে বেশি মূল্যবান! নাম না করে কি যীশুর বিশ্বাসভঙ্গের দিকেই আঙুল তুললেন নীলাঞ্জনা? appeared first on Bong Gossip.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url