Morning Weather Update: আবহাওয়া বদলাতে চলেছে দক্ষিণে

ফের বৃষ্টি বাড়বে শনিবার থেকে।বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বলয়ের প্রভাবে ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শনিবার থেকে সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তে একটানা বৃষ্টি উত্তরবঙ্গের পার্বত্য জেলাতেও। সেই সঙ্গে শনিবার থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।

শুক্রবার উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে যাওয়া থেকে বিরত থাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রাজ্যের উপকূল-সহ উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে কাল থেকে নিম্নচাপের প্রভাব দেখা গিয়েছে। ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দু-দিনে আরও সক্রিয় হয়ে উড়িষ্যা উপকূলে পৌঁছবে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজ্য থেকে অনেকটাই দূরে সরে গেছে। উত্তরবঙ্গে ভারী বৃ্ষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। রয়েছে বজ্রপাতের আশংকাও । শনিবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

রবিবার উত্তরবঙ্গে আরও কিছুটা বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ওপরের দিকের পাঁচ জেলাতে। ভারী বৃষ্টি জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাতে।
দক্ষিণবঙ্গে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি-সহ কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

শনিবার শহর কলকাতায় ভারী বৃষ্টির সংকেত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২১ জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির আশঙ্কা, ভাসবে শহরতলি। মূলত মেঘলা আকাশ এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা।

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং বীরভূম জেলাতে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।

বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে।
পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস । বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বনিম্ন ৬৮ শতাংশ আর সর্বোচ্চ ৯১ শতাংশ।

The post Morning Weather Update: আবহাওয়া বদলাতে চলেছে দক্ষিণে appeared first on News Bartaman.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url